লেদ মেশিন (ইংরেজি: Lathe) লেদ মেশিন মেশিন শপের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যন্ত্র, যা কোন বস্তুকে নিজের অক্ষে ঘোরানোর মাধ্যমে বিভিন্ন ধরণের কাজ করে যেমন: কাটিং, স্যান্ডিং, নার্লিং, ড্রিলিং বা ডিফর্মেশন। এসব কাজ বিভিন্ন কাটিং টুলের সাহায্যে কর হয় । লেদ মেশিনের সাহায্যে সে সব বস্তু তৈরি করা যায় যারা এর ঘূর্ণন অক্ষ সাপেক্ষে প্রতিসম।
বিভিন্ন ধরণের কাজে লেদ ব্যবহার করা হয়, যেমন: কাঠেরকাজ, ধাতুরকাজ, ধাতুমোচরানো এবং গ্লাসের কাজ । মাটি, চীনামাটি বা পাথর নির্মিত তৈজসপত্রের আকার দিতেও লেদের ব্যবহার করা হয়, যার বহুলপরিচিত উদাহরণ হচ্ছে কুমারের সংক্রিয়চাকা । বেশি সুবিধাসম্পন্ন লেদ মেশিনের সাহায্যে অনেকধরণের চক্রাকার ঘনবস্তু ও সমতল পৃষ্ঠ তৈরি করা যায় এবং স্ক্রর প্যাঁচ বা হেলিক্স কাটা যায় । আলংকারিক লেদের মাধ্যমে অবিশ্বাস্য জটিল সব ত্রিমাত্রিক বস্তু তৈরি করা যায় ।
লেদ মেশিন বিভিন্ন ধরনের হয়, যেমনঃ ক. ইঞ্জিন লেদ । খ. টারেট্ লেদ । গ. মাল্টিপল স্পিন্ডল লেদ । এই তিনটি লেদ দিয়ে ধাতব বস্তুতে কাজ করা হয় । ঘ. উডলেদ ইত্যাদি ।
লেদ মেশিনে ঘুর্ণয়মান জবের উপর কাটিং টুল আগে পিছে করে জব থেকে অপ্রয়োজনীয় ধাতু অপসারণ করা হয়। ঘুর্ণয়মান জবের উপর কাটিং টুল দ্বারা অপারেশনই লেদ মেশিনের মূলনীতি। লেদ মেশিনের প্রধান 5 টি অংশের নাম হলোঃ
১. বেড
২. হেড ষ্টক
৩. টেইল ষ্টক
৪. ক্যারেজ
৫. মেইন স্পিন্ডল।
লেদ মেশিনের বিভিন্ন কাজঃ
১. ফেসিং ।
২. স্ট্রেট টার্নিং(straight turning) ।
৩. ট্যাপার টার্নিং(taper turning) ।
৪. পার্টিং (parting) ।
৫. নার্লিং(knurling) বা খাঁজকাটা ।
৬. থ্রেড কাটিং(thread cutting) বা প্যাঁচকাটা ।
৭. ফর্মিং।
সুত্রঃ উইকিপিডিয়া

0 Comments