Header Ads Widget

Responsive Advertisement

কিছু বুয়েট ভেনুতে আসা বাংলা বিষয়ের উপর প্রশ্ন এবং উত্তর

 


কিছু বুয়েট ভেনুতে আসা বাংলা বিষয়ের উপর প্রশ্ন এবং উত্তর নিচে দেওয়া হলোঃ


১। সমাস শব্দের অর্থ বা অপর নাম কী?

উত্তরঃ সংক্ষেপণ


২। "চলচ্চিত্র" শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি? 

উত্তরঃ চলৎ+চিত্র 


৩। "বিশ্বনবী" গ্রন্থের রচিয়তা কে?

উত্তরঃ গোলাম মোস্তফা 


৪। বাংলা উপসর্গ কয়টি? 

উত্তরঃ ২১ টি 


৫। নাবিক এর সন্ধিবিচ্ছেদ কি?

উত্তরঃ নৌ+ইক 


৬। চপল এর বিপরীত শব্দ কি?

উত্তরঃ গম্ভীর 


৭। কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন করে -

উত্তরঃ করণকারক


৮। "ধর্মের ষাড়" বাগধারাটির অর্থ কি?

উত্তরঃ অকর্মণ্য 


৯। চাঁদমুখ - এর ব্যাসবাক্য কি? 

উত্তরঃ চাঁদের মতো মুখ 


১০। কানাকানি - কোন সমাসের উদাহরণ?

উত্তরঃ ব্যতিহার বহুব্রীহি 


১১। "পদ্মা মেঘনা যমুনা" কার লেখা উপন্যাস ?

উত্তরঃ আবু জাফর শামসুদ্দীন


১২। "বুলবুলিতে ধান খেয়েছে - এই বাক্যে বুলবুলিতে কোন কারক ও বিভক্তি প্রযুক্ত হয়েছে? 

উত্তরঃ কর্তৃকারকে সপ্তমী 


১৩। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত - কোন বাক্য? 

উত্তরঃ সরল বাক্য 


১৪। "সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিবো কোথা? - এই বাক্যে "ঔষধ" কোন কারকে কোন বিভক্তি? 

উত্তরঃ কর্ম কারকে শূন্য বিভক্তি 


১৫। মনীষা এর বিপরীত শব্দ কি?

উত্তরঃ নির্বোধ 


১৬। বাংলা স্বরবর্ণের দীর্ঘস্বর কয়টি?

উত্তরঃ ২টি (ঈ, ঊ)


১৭। 'শম' শব্দের অর্থ কি?

উত্তরঃ শান্তি


১৮। চর্যাপদের অপর নাম কি? 

উত্তরঃ ধর্মসংগীত 



Post a Comment

0 Comments